ভিডিও এডিটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন একটি লাইভ কোর্স যেখানে ৩৫ টিরও বেশি ক্লাস, ১৫ টির বেশি এসাইনমেন্ট এবং অনেক গুলো প্র্যাক্টিক্যাল প্রজেক্ট রয়েছে। জুমের মাধ্যমে সপ্তাহে ২ দিন ক্লাস নেওয়া হবে। সেই সাথে রয়েছে সার্বক্ষনিক সাপোর্টের ব্যবস্থা, ফ্রিল্যান্সিং গাইডলাইন এবং জব প্লেসমেন্টের ব্যবস্থা।
কোর্সের প্রশিক্ষক সোহাগ মিয়া (Sohag360) সহজ ও সাবলীল ভাষায় শিখানোর জন্য বিশেষ ভাবে প্রশংসিত। তার আছে ১০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা।
৮টি সেকশনে সাজানো সম্পূর্ণ কোর্স আউটলাইন। ভর্তির পর প্রতিটি টপিকের বিস্তারিত ব্রেকডাউন পাবেন।
১০+ বছরের অভিজ্ঞতা
Sohag Mia is the founder of the popular tech YouTube channel Sohag360 & Basic Bhai. He has been working in this field for 10+ years, conducting numerous workshops and seminars at universities and events across the country, and has earned several awards from home and abroad.
আমাদের স্টুডেন্টরা কোর্স সম্পর্কে যা বলছেন।
আমি একজন টেক কন্টেন্ট ক্রিয়েটর। বিগত ১০ বছরেরও বেশি সময় ধরে ভিডিও নিয়ে কাজ করতে গিয়ে হাজারো মানুষের সাথে কথা হয়েছে। সবার কমন প্রশ্ন গুলোর মধ্য থেকে কিছু প্রশ্নের উত্তর তুলে ধরা হল।
এটা নির্ভর করে আপনাকে যে শিখাচ্ছে তার শিখানোর দক্ষতা এবং আপনার গ্রহণ করার ক্ষমতার উপর। একটা সফটওয়্যারের কোন টুলের কাজ কী সেটা শিখতে ১ সপ্তাহের বেশি সময়ের দরকার নেই। কিন্তু সেই টুলটা কোথায় এবং কিভাবে কাজে লাগাতে হবে সেটা শিখতে সঠিক গাইডলাইন এবং অনুশীলনের প্রয়োজন, যা আমাদের এই কোর্স থেকে পাবেন।
সমসাময়িক যেকোন ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমেই ভিডিও এডিট করা সম্ভব। তবে কিছু অ্যাডভান্সড কাজ আছে যেগুলো করার জন্য পাওয়ারফুল কম্পিউটারের দরকার হয়। আপনার কম্পিউটার দিয়ে এডিট করা যাবে কিনা জানতে আমাদের মেসেজ করুন।
এক কথায় বলতে গেলে ভিডিও কন্টেন্টের ডিমান্ড কোনদিন কমবে না। এডিটিং শিখে ইউটিউব/ফেসবুকের মতো প্লাটফর্মে কাজ করে যেমন ক্যারিয়ার গড়া যায়, তেমনি মার্কেটপ্লেসে কাজ করেও সফল হওয়া সম্ভব। একই ভাবে অনেক লোকাল কোম্পানি/কন্টেন্ট ক্রিয়েটরদের টিমে কাজ করারও অসংখ্য সুযোগ রয়েছে। আমরা টেকালয় থেকে সেই ব্যাপারে সর্বাত্মক সহায়তা করবো।
যে যেই সফটওয়্যারে দক্ষ তার কাছে সেটাই বেস্ট। তবে এক্সপার্টদের মতে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং ফাইনাল কাট প্রো হচ্ছে ভিডিও এডিটিং-এর বেস্ট সফটওয়্যার। ফ্রি সফটওয়্যারের মধ্যে DaVinci Resolve বেস্ট। আমাদের কোর্সে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেসিক থেকে প্রোফেশনাল লেভেল পর্যন্ত শিখানো হবে এবং আফটার ইফেক্টস নিয়েও ক্লাস থাকবে।
নিচের ফর্মটি পূরণ করে bKash অথবা কার্ড/মোবাইল ব্যাংকিং দিয়ে সরাসরি পেমেন্ট সম্পন্ন করুন।
Want to receive push notifications for all major on-site activities?